মান সম্মত ও সুষম উন্নয়নের জন্য প্রবাসীদের প্রবৃদ্ধির নতুন চালক হিসেবে ব্যবহার করা উচিত বলে অভিমত বিশিষ্টজনরা বলেন, প্রবাসীদের মেধাকে কাজে লাগিয়ে দেশে তাদের জন্য বিনিয়োগের পরিবেশ সৃষ্টি এবং ভোটের অধিকার প্রতিষ্ঠায় সরকারকে কাজ করতে হবে।
শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক আলোচনা সভায় উঠে আসে এসব বিষয়।
ভোগান্তি ছাড়া রেমিটেন্স পাঠানো, ভোটার তালিকায় নাম উঠানোসহ বেশ কিছু বিষয়ে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেন, প্রায় আড়াই লাখ রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিদেশে রয়েছেন এবং তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে।
দেশে নিজেদের মেধা এবং সম্পদের সুষ্ঠু ব্যবহারের পরিবেশ এখনো সেভাবে তৈরী হয়নি বলে জানিয়ে প্রবাসীরা বলেন, দেশের নাগরিক হওয়া সত্ত্বেও ভোটার তালিকায় নাম না ওঠার কারণে নিজেদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাচ্ছেন না।
প্রায় আড়াই লাখ রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিদেশে রয়েছেন এবং তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন বলে জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেন, বিষয়টি কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়।
প্রবাসীরা যাতে দেশের বাইরে থেকেই ভোটার হতে পারেন সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান নির্বাচন কমিশন সচিব।
বিশ্বের ১৬৫টি দেশে ১ কোটি ১৭ লাখ বাংলাদেশি বসবাস করছেন। এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ব্যাংকিং চ্যানেলে প্রায় ১১৪ কোটি ৯০ লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন তারা। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এখনো ভোটের অধিকারসহ অনেক বিষয়েই তারা বঞ্চিত ।