জাতীয়

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

বৈশ্বিক নারী বিষয়ক সম্মেলনে (গ্লোবাল সামিট অন উইমেন) যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিন দিনের সরকারি সফরে ২৭ এপ্রিল অস্ট্রেলিয়ার সিডনিতে যান প্রধানমন্ত্রী। রোববার বাংলাদেশ সময় রাত ১২টা ৫০ মিনিটে দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী থাই এয়ারওয়েজের টিজি-৪৭২ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে অস্ট্রেলিয়ার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাটি।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের আমন্ত্রণে বৈশ্বিক নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে সিডনিতে যান প্রধানমন্ত্রী।

সম্মেলনে বাংলাদেশে নারী শিক্ষার প্রসার এবং নারী উদ্যোক্তা সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে গ্লোবাল উইমেন’স লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৮ সম্মাননা দেয়া হয় শেখ হাসিনাকে।

সম্মেলনে বক্তৃতাকালে প্রধানমন্ত্রী বিশ্ব নারীদের অধিকার আদায় করে নিতে নতুন জোটবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে একইসঙ্গে অধিকার আদায় চার দফা দাবি পেশ করেন।

সফরকালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টার্নবুল এবং ভিয়েতনামের ভাইস প্রেসিডেন্ট থাই নগক থিন’র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী। এছাড়া অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ সৌজন্য সাক্ষাৎ করেন শেখ হাসিনার সঙ্গে।

অস্ট্রেলিয়া সফরকালে প্রধানমন্ত্রী ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। ২৮ এপ্রিল সোফিটেল সিডনি ওয়েন্টওর্থ হোটেলে অস্ট্রেলিয়া আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ