আইনি লড়াই ছাড়া বিএনপি নেত্রীর মুক্তির বিকল্প কোনো পথ খোলা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার সকালে রাজধানীর একট হোটেলে মেট্রোরেলের প্যাকেজ ৫ ও ৬ এর নির্মাণ কাজের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
এর আগে প্যাকেজ ৫ এর জন্য জাপানের টেক্কেন করপোরেশন-এবেনিক্কো ও দেশীয় কোম্পানি আবদুল মোমেন লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়।
পরে প্যাকেজ ৬ এর জন্য জাপানের সুমিতুমু কোম্পানি ও ইটাল-থাই কোম্পানি চুক্তি স্বাক্ষর করে।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে বিদ্যমান রাজনৈতিক বিষয়ে আলাপকালে ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার কোথায় চিকিৎসা হবে, সেটি বিএনপি ঠিক করে দিতে পারে না।
তিনি আরো বলেন, বিএনপি খালেদা জিয়ার চিকিৎসা নিয়েও রাজনীতি করেছে দলটির নেতারা।
এ সময় তিনি জানান, সরকার খালেদা জিয়াকে জেলে রাখছে না— এটি আদালতের বিষয়। আর তাকে মুক্ত করতে হলে বিএনপিকে আইনি পথেই এগুতে হবে।