রোহিঙ্গা সঙ্কট সমাধান একটি জটিল প্রক্রিয়া তবে এ সমস্যা উত্তরণে সর্বাত্মক চেষ্টা করা হবে বলে জানিয়েছেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ প্রতিনিধি দলের নেতা পেরুর স্থায়ী প্রতিনিধি গুস্তাবো মেজা কুয়াদ্রার। সোমবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ সময় যুক্তরাজ্যের স্থায়ী প্রতিনিধি ক্যারিন এলিজাবেদ পিয়ার বলেন, মিয়ানমারে যে হত্যাকাণ্ড ও নির্যাতন ঘটেছে তার বিচার করতে হলে যথাযথ প্রক্রিয়ায় তদন্ত করতে হবে। এর আগে শনিবার বিকেলে কুয়েত থেকে বিমানের একটি ফ্লাইটে ৩০ সদস্যের প্রতিনিধি দলটি সরাসরি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছায়।
প্রতিনিধি দলে নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ দেশ যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য ও চীনের প্রতিনিধিরা রয়েছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: