জাতীয়

দুর্ঘটনায় কৃষকরা মারা গেলে পরিবার ক্ষতিপূরণ পাবে: চুন্নু

মুজিবুল হক চুন্নু
মুজিবুল হক চুন্নু

কৃষিক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে কিংবা অন্য কোনো দুর্ঘটনায় কৃষক মারা গেলে তার পরিবার ক্ষতিপূরণ পাবে— বলে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। সোমবার দুপুরে মে দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

চুন্নু বলেন, সরকারের গঠিত শ্রম কল্যাণ ফান্ড নিহতের পরিবারকে দুই লাখ টাকা দবে আর গার্মেন্টস্ শ্রমিক হলে তার পরিবার পাবে তিন লাখ টাকা।

তিনি আরো বলেন, দেশে ৪৩টি খাতের শ্রমিক রয়েছে। প্রতিটি খাতের আলাদা বেতন কাঠামো করা হবে। এ জন্য মজুরি বোর্ড গঠন করা হয়েছে। আগামী ৬ মাসের মধ্যে বোর্ড প্রতিবেদন জমা দেবে। শ্রমিক কল্যান ফাউন্ডেশন তহবিল এ পর্যন্ত ২ হাজার ৬৫৪ জন শ্রমিককে ২২ কোটি টাকা দিয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, এ তহবিলে এখন প্রায় পৌনে তিনশো কোটি টাকা রয়েছে। একশোর বেশি প্রতিষ্ঠান তহবিলে অর্থ জমা দিয়েছে।

এ তহবিল থেকেই শ্রমিকদের ক্ষতিপূরণ দেয়া হয়। এর আগে ১ মে শ্রম দিবস উদযাপনের নানা কর্মসূচী তুলে ধরেন শ্রম প্রতিমন্ত্রী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ