জাতীয়

জনপ্রিয়তা বেড়েছে আ’লীগের, কমেছে বিএনপির: আইআরআই

আইআরআই
আইআরআই

আইআরআই এর জরিপে আওয়ামী লীগ এবং দলের সভানেত্রী শেখ হাসিনার জনরপ্রিয়তা অনেক বেড়েছে এবং পাশাপাশি বিএনপি ও জোটের শরীক দল জামাতের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট- আইআরআই প্রকাশিত এক জরিপ রিপোর্টে এ তথ্য প্রকাশ করা হয়।

রিপোর্টে বলা হয়, আওয়ামীলীগ দেশে উন্নয়নের সাফল্য আর দলের প্রধান শেখ হাসিনার জনপ্রিয়তার প্রেক্ষাপটে আগামী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ জনগণের সমর্থন লাভে সক্ষম হবে। অন্যদিকে সন্ত্রসী কর্মকাণ্ড, মানবতাবিরোধী অপরাধ এবং জঙ্গিবাদের সাথে সংশ্লিষ্টতার কারণে বিএনপি ও শরীক দল জামাতকে প্রচণ্ড প্রতিকূলতা মোকাবেলা করতে হবে।

আইআরআই বলেছে- স্থানীয় পর্যায়ে ব্যাপক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, শিক্ষার বিস্তার এবং শেখ হাসিনা ও তার দলের ইতিহাস আওয়ামীলীগের প্রতি জনগণের টেকসই সমর্থনের অন্যতম কারণ। অর্থনৈতিক নিরাপত্তা ও দুর্নীতির কারণে জনমনে কিছুটা উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও, বেশিরভাগ জনগণ এজন্য সরকারকে দায়ী করছে না।

অপরদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দুর্নীতি এবং জামাতের স্বাধীনতাবিরোধী ভূমিকা ও সাম্প্রদায়িক রাজনীতির কারণে এ দুটি দলের জনপ্রিয়তা কমেছে এবং বিএনপিতে কোন গণতন্ত্র নেই। আইআরআই ২০১৭ সালের গ্রীস্মকালে এই জরিপ চালিয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ