শ্রমিক-মালিকের মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে আর বাইরে উস্কানিতে কল কারাখানায় কোনো ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকতে শ্রমিকদে প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
দেশ গড়ার কাজে শ্রমজীবী মানুষের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা শ্রমিক নেতা সেজে বিদেশে নালিশ দেন, এতে কোনো কাজ হবে না।
শেখ হাসিনা আরো বলেন, যখনই ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ তখনই মেহনতি মানুষের কল্যাণে কাজ করেছে। এদেশে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের ভাগ্যের পরিবর্তনই তার রাজনীতির লক্ষ্য।
শিল্প কারখানার যেন কোনো ক্ষতি না হয় সেদিকে দৃষ্টি দিতে শ্রমিক প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি শ্রমিকদের প্রতি আন্তরিক হতে মালিকদের প্রতিও আহ্বান জানান তিনি।
শ্রমিক নেতা সেজে যারা বিদেশে গিয়ে দেশের বিরুদ্ধে কথা বলে তারা দেশের ক্ষতি করে বলে জানিয়ে তিনি বলেন, এসব করে লাভ হবে না।
এর আগে অসুস্থ শ্রমিক, দুর্ঘটনায় নিহত শ্রমিকদের স্বজন ও শ্রমিকের মেধাবী সন্তানদের হাতে অনুদানে চেক তুলে দেন প্রধানমন্ত্রী।