জাতীয়

চিঠি দেয়া হয়েছে ব্রিটিশ সরকারকে তারেককে ফেরাতে

এ এইচ মাহমুদ আলী
এ এইচ মাহমুদ আলী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারকে চিঠি দিয়েছে সরকার।

সকালে ওআইসি সম্মেলন নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

তিনি বলেন, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এরইমধ্যে কয়েক দফা চিঠি পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে আগামী ৫ ও ৬ মে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাওয়া ওআইসির পররাষ্ট্র মন্ত্রীদের সম্মেলন নিয়ে কথা বলেন তিনি।

বাংলাদেশে এ প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ওআইসি কাউন্সিল অব ফরেইন মিনিস্টার্স বা ওআইসিভুক্ত দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের সম্মেলন।

আগামী ৫ ও ৬ মে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাওয়া এ সম্মেলনের বিস্তারিত জানাতে সকালে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র এ এইচ মাহমুদ আলী।

সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়ে পররাষ্টমন্ত্রী বলেন, তাকে দেশে ফিরিয়ে আনতে দুদেশের মধ্যেই চিঠি আদান-প্রদান অব্যাহত রাখা হয়েছে।

এছাড়া ওআইসি পররাষ্ট্র মন্ত্রীদের সম্মেলন প্রসঙ্গে মন্ত্রী বলেন, এর মাধ্যমে দেশের বিভিন্ন ক্ষেত্রে নেয়া উদ্যোগ, অভিজ্ঞতা মুসলিম বিশ্বে তুলে ধরার সুযোগ হবে।

বাংলাদেশের ভাবমূর্তি স্বার্থ সংরক্ষরণ ও বিশ্ব পরিমণ্ডলে কূটনৈতিক অবস্থান আরো সুসংহত হবে বলে উল্লেখ করেন তিনি।

রোহিঙ্গা সংকটও সম্মেলনের আলোচনায় স্থান পাবে বলে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, একটি প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনেরও কথা রয়েছে। তবে এক্ষেত্রে আলাদা করে সহযোগিতার বিষয়ে সরকারের প্রস্তাব থাকবে না।

টেকসই উন্নয়ন লক্ষমাত্রা, কানেক্টিভিটি, দারিদ্র্য বিমোচন, সামাজিক সাংস্কৃতিকসহ বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে ঢাকা ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে দুদিনের এ সম্মেলন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ