জাতীয়

নির্বাচনকালীন সরকারে বিএনপিকে আমন্ত্রণের চিন্তা সরকারের নেই: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

আগামী নির্বাচনকালীন সরকারের মন্ত্রিসভায় বিএনপিকে আমন্ত্রণ জানানোর কোনো চিন্তা-ভাবনা সরকারের নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সচিবালয়ে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘গতবার শুধু সরকারে অংশগ্রহণ নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ও বিএনপিকে অফার করা হয়েছিল প্রকাশ্যে। এখানে গোপনীয়তার কিছু ছিল না। সেটা সংসদে প্রতিনিধিত্বকারী দল হিসেবে। পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী দল নয় এমন কাউকে সরকারে এবার আমন্ত্রণ জানানো হবে এমন কোনো চিন্তা-ভাবনা সরকারের নেই।’

বিএনপি নির্বাচনে অংশ না নিলে নির্বাচনী ট্রেন থেমে থাকবে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নির্বাচনে না আসতে চাইলে জোর করে আনার দায়িত্ব আওয়ামী লীগের নয়। বিএনপি নির্বাচনে আসলে স্বাগত আর না আসলে সেটা তাদেরই ব্যাপার। নির্বাচনে অংশ নেয়া যে কোনো রাজনৈতিক দলের অধিকার।

জনগণ পাশে নাই বলেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আন্দোলনেও দল ব্যর্থ দাবি করে তিনি বলেন, নির্বাচনে আসা না আসা বিএনপির গণতান্ত্রিক অধিকার, তাই তাদের আসা না আসা নিয়ে সরকারের মাথাব্যথা নেই্

তিনি বলেন, নির্বাচন নিয়ে বিএনপি সহিংসতা করলে আবারও প্রমাণিত হবে তারা সন্ত্রাসী সংগঠন।

বিএনপি নেতারা নিজেরাই নিজেদের সন্দেহ করেন এ মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি কী চায় তারেক দেশে ফিরে আসুক? সব নেতারা কী চান? বিএনপি নেতারা একে অপরকে সরকারের এজেন্ট বলেন। তারা নিজেরাই ঠিক নেই। তারেক রহমানের প্রশ্নে তাদের মধ্যে সমস্যা আছে। সেটা সবাই জানে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ