বিশ্বের মুসলিম দেশগুলোর জোট ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী কাউন্সিলের ৪৫তম অধিবেশন শুরু হয়েছে।
শনিবার দুই দিনব্যাপী এ সম্মেলনে রোহিঙ্গা সংকটের ওপর বিশেষ নজর দেয়া হয়।
সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অধিবেশন উদ্বোধন করবেন।
প্রায় ৫৬টি ওআইসি সদস্য দেশের মধ্যে ৫২টি দেশের ৬০০ প্রতিনিধি এতে অংশ নিয়েছেন। সম্মেলনে ৪০জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী অংশ নেন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘টেকসই শান্তি, সংহতি ও উন্নয়নে ইসলামিক মূল্যবোধ’।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে বলেন, এবারের সম্মেলনে রোহিঙ্গা সংকটের ওপর বিশেষ নজর দেয়া হবে। এ নিয়ে একটি বিশেষ অধিবেশনও অনুষ্ঠিত হবে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: