মিয়ানমারের রাখাইনে এখনো রোহিঙ্গা নির্যাতন অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড।
তিনি বলেন ধর্ষণ, গণহত্যার সঙ্গে জড়িতের বিচারের আওতায় আনতে হবে।
রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশের নয় গোটা বিশ্বের সমস্যা বলেও মন্তব্য করে—এক্ষেত্রে ওআইসিকে সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে কানাডার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড।
শনিবার ঢাকায় ওআইসি পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড—সেখানে তিনি এসব কথা বলেন।
রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তার জন্য তিনি বাংলাদেশের ভূঁয়সী প্রশংসা করে বলেন, বিশ্বের খুব কম দেশই তা করতে পারতো।
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড জানান, এখনো রাখাইনে রোহিঙ্গাদের ওপর নির্যাতন চলছে এবং তারা নিজ দেশ ছেড়ে এখনো বাংলাদেশে আসছে।
ধর্ষণ ও গণহত্যার মতো মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচারের আওতায় আনার ওপর জোর দেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী।
রোহিঙ্গা সমস্যাকে বিশ্বের সমস্যা হিসেবে উল্লেখ করে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এ ক্ষেত্রে ওআইসিকে সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়ার আহ্বান জানান—এ ক্ষেত্রে কানাডা পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।