চলতি মাসেই জাতীয় গ্রিডে যোগ হচ্ছে আরো একহাজার মেগাওয়াট বিদ্যুৎ জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
তিনি বলেন, সরকারের পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা থাকলেও বিদ্যুৎ বিভাগের অদক্ষতার কারণে লোডশেডিং দুর করা যাচ্ছে না।
শনিবার রাজধানীর বিদ্যুৎ ভবনে এ খাতের উন্নয়নে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি হিসেবে ডিজেল ব্যবহার করা হচ্ছে যে কারণে প্রতি ইউনিট বিদ্যুতের দামও বেশি পড়বে।
অনুষ্ঠানে বিদ্যুৎ বিভাগের সেবার মান ও লোডশেডিং নিয়ে হতাশা ব্যক্ত করেন নসরুল হামিদ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: