উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে পার্বত্য জেলাগুলোর পাশাপাশি সারাদেশে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল হস্তান্তর উপলক্ষে রোববার গণভবণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বানন্দরবান,ঝালকাঠি ও বরিশালে জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সে শিক্ষক-শিক্ষার্থী ও প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন পেশার মানুষের সঙ্গে মত বিনিময়ে এ কথা বলেন তিনি।
পাহাড়ি-বাঙালি আলাদা কিছু নয়— পাহাড়ে শান্তি বজায় রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এছাড়া যে কোনো দুর্যোগে খাদ্য ঘাটতি যেন দেখা না দেয় এজন্য আধুনিক উপায় খাদ্য মজুদ রাখতে সারাদেশে পারিবারিক সাইলো তৈরি করে দেয়ার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, দেশে শান্তি বজায় রাখতে সকলকে একসঙ্গে থাকতে হবে।
এ সময় উন্নয়নের জন্য শান্তি, নিরাপত্তা এবং স্বস্তির পরিবেশ সৃষ্টির ওপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি দেশটিকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলার আহ্বান জানান।
পার্বত্য চট্টগ্রামে শিক্ষার হার বাড়াতে আবাসিক স্কুল তৈরি করে দেয়ার পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ১৯টি জেলার বিভিন্ন উপজেলায় খাদ্য সংরক্ষণে পারিবারিক সাইলো তৈরি করে দিচ্ছে সরকার— এতে করে দুর্যোগে খাদ্য ঘাটতি হবে না।
বরিশালে রেললাইন তৈরির কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বরিশালকে আবার শস্য ভাণ্ডার হিসেবে গড়ে তোলার ব্যবস্থা করার কথা জানান।
ধানের পাশাপাশি অন্যান্য ফসলও উৎপাদনের তাগিদ দেন প্রধানমন্ত্রী।