জাতীয়

রমজানে অফিস সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত

সোমবার মন্ত্রিসভার বৈঠকে রমজান মাসে সরকারি অফিসের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা হয়
সোমবার মন্ত্রিসভার বৈঠকে রমজান মাসে সরকারি অফিসের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা হয়

আসন্ন রমজান মাসে বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও আধা-স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি নির্ধারণ করেছে সরকার।

রমজান মাসে অফিস খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়— জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

পরে সংবাদ সম্মেণে তিনি আরো বলেন, রমজানে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস খোলা থাকবে। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে। এছাড়া সুপ্রিম কোর্ট তার নিজস্ব ও আওতাধীন বিভিন্ন আদালতের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করবে।

ব্যাংক ও বীমাসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ব শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং জরুরি সেবাখাতে নিয়োজিত প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব রুলস অনুযায়ী অফিসের সময়সূচি নির্ধারণ করবে বলে জানান তিনি।

মোহাম্মদ শফিউল আলম আরো বলেন, যৌতুক দেয়া ও নেয়া উভয় অপরাধের জন্য সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার বিধান রেখে যৌতুক নিরোধ আইনের সংশোধনী খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রসভা। ১৯৮০ সালে প্রণয়ন করা যৌতুক নিরোধ আইনটিতে বেশ কয়েকবার সংশোধনী আনা হলেও পরিস্থিতি ও পরিবেশ বিবেচনায় এবার শাস্তির বিবরণ ও জরিমানার পরিমাণ নির্ধারণ করে সংশোধনী আনা হয়েছে।

তিনি আরো বলেন, আইনটিতে আগে যৌতুক দাবি করলে বা মিথ্যা মামলা করলে জরিমানার পরিমাণ নির্ধারণ করা ছিল না। এছাড়া নৌ চলাচল সহজ করার জন্য বিমসটেক সদস্যভুক্ত দেশগুলোর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ