দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হবার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ।
সোমবার দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি কমপ্লেক্সে পৌঁছান রাষ্ট্রপতি। সেখানে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করেন। পরে ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।
এ সময় সমাধিসৌধ কমপ্লেক্সে রক্ষিত মন্তব্য বইতে মন্তব্য ও স্বাক্ষর করেন। সেখান থেকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর বাস ভবনে গিয়ে মধ্যাহ্ন ভোজে যোগ দেন। পরে বেলা ৩টা ১২মিনিটে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: