রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে ভারতের প্রতি আহ্বান জানিয়ে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
বুধবার সকালে চট্টগ্রাম বন্দরে ভারত থেকে আসা রোহিঙ্গাদের জন্য ত্রাণবাহী জাহাজটি বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রীংলা থেকে গ্রহণ শেষে তিনি এ কথা বলেন।
মায়া বলেন, মুক্তিযুদ্ধসহ দেশের যেকোন দুর্যোগ পরিস্থিতিতে ভারত সরকার এদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে।
এ নিয়ে তৃতীয়বারের মতো পাঠানো এ চালানে রোহিঙ্গাদের জন্য ৩৭৩ মেট্রিকটন ত্রাণ পাঠিয়েছে ভারত।
এর আগে প্রথম চালানে দুটি বিমানে করে ২৮১ মেট্রিক টন এবং দ্বিতীয় চালানে ১টি জাহাজে করে ৭০০ মেট্রিক টন ত্রাণ পাঠায় ভারত।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: