জাতীয়

সদরঘাটে দু নৌযানের মুখোমুখি সংঘর্ষ, আহত ১

সদরঘাটে দু নৌযানের মুখোমুখি সংঘর্ষ
সদরঘাটে দু নৌযানের মুখোমুখি সংঘর্ষ

রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে দুটি নৌযানের মুখোমুখি সংঘর্ষে একজন আহত হয়েছেন।

সদরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এনামুল হক জানান, বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে পোস্তাগোলা ব্রিজের কাছে গ্রিনলাইন ওয়াটার ওয়েজের একটি লঞ্চের সঙ্গে এমভি সাব্বির-২ লঞ্চের মুখামুখি সংঘর্ষে একজন আহত হয়েছে।

আহত ওই যাত্রীকে মিডফোর্ড হাসপাতালে প্রথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান তিনি।

দুর্ঘটনার পরপরই বিআইডব্লিউটিএ এবং নৌপুলিশের সদস্যরা উদ্ধার কাজ শুরু করেছে বলে জানান তিনি।

এনামুল হক আরো, গ্রিনলাইনের নৌযানটি সকাল ৮টার দিকে লালকুঠি ঘাট থেকে বরিশালের উদ্দেশে রওনা হয়। ঘাট ছাড়ার কিছুক্ষণ পর চাঁদপুর থেকে আসা এমভি সাব্বির-২ এর সঙ্গে লঞ্চটির মুখামুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে এমভি সাব্বিরের গলুই গ্রিন লাইনের ভেতরে ঢুকে যায়। এতে গ্রিন লাইনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং এক যাত্রী আহত হন।

গ্রিনলাইন ওয়াটার ওয়েজের ওই নৌযানে তিন শতাধিক যাত্রী ছিলেন— দুর্ঘটনার পর যাত্রা বাতিল করে তাদের ঘাটে নিয়ে আসা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ