আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে তৃণমূল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন ঢাকা ৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। দলের মধ্যে ভেদাভেদ থাকলে বিরোধীপক্ষ সেই সুবিধা নেবে বলেও নেতাকর্মীদের সতর্ক করে দেন তিনি।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাসাবো কমিউনিটি সেন্টারে ঢাকা-৯ আসনের আওতাধীন সবুজবাগ থানার ৪, ৫ নম্বর ওয়ার্ড এবং দক্ষিণগাঁও এলাকার আওয়ামী লীগের নতুন সদস্য ফরম ও সদস্য নবায়ন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় ঢাকা ৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। দলকে শক্তিশালী করতে তৃণমূলের নেতাকর্মীদের অবদান তুলে ধরেন তিনি। তরুণ ও নারী সদস্য সংখ্যা বাড়ানোর ওপর তিনি জোর দেন।
সবুজবাগ, বাসাবো এলাকায় সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরেন সাবের হোসেন চৌধুরী।
আর দলে অনুপ্রবেশের বিষয়ে তৃণমুল নেতাকর্মীদের সজাগ থাকতে বলেন ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতারা। বিএনপি- জামাত সংশ্লিষ্টদের পরিবারের সদস্যদেরও আওয়ামী লীগের সদস্য না করার আহ্বান জানান তারা।