জাতীয়

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ: রাষ্ট্রপতির-প্রধানমন্ত্রীর অভিনন্দন

রাষ্ট্রপতির-প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতির-প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু স্যাটেলাইট সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করায় দেশবাসী ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় স্যাটেলাইট উৎক্ষেপণকারী প্রতিষ্ঠান স্পেসএক্সের লঞ্চিং স্টেশন থেকে স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ সফলভাবে উৎক্ষেপণের পরপরই জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এ কথা বলেন।

এ সময় দেশবাসী ও সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ বাংলাদেশকে বিশ্বের বুকে মর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠার জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে আরেক ধাপ অগ্রগতি।

শেখ হাসিনা বলেন, এ স্যাটেলাইটের উৎক্ষেপণের ক্লাবের গর্বিত সদস্য হলাম— প্রবেশ করলাম এক নতুন যুগে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ সফলভাবে উৎক্ষেপণের মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করতে পারি। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বিটিআরসি, প্রকল্প এবং স্যাটেলাইট কোম্পানির কর্মীদের আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। নির্মাতা ও উৎক্ষেপণকারী উভয় প্রতিষ্ঠানের কর্মীদের ধন্যবাদ জানাচ্ছি।

এদিকে, শনিবার সকালে এক বার্তায় এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, এ উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশ স্যাটেলাইট যুগে প্রবেশ করলো। জাতি হিসেবে এটা অনেক গর্বের ও আনন্দের। এ স্যাটেলাইট উৎক্ষেপণের ফলে দেশের বড্রকাস্টিং ও টেলিযোগাযোগ খাতে বিপুল পরিবর্তন ঘটবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ