জাতীয়

বিশ্বে বাংলাদেশ আসীন হয়েছে উচ্চ মর্যাদায়: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপনে বিশ্বে বাংলাদেশ উচ্চ মর্যাদায় আসীন হয়েছে—উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এটা সম্ভব হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় বলেই। স্যাটেলাই শুধু বিনোদনের জন্য নয়—প্রাকৃতিক দুর্যোগের আগাম বার্তাসহ বৈদেশিক মুদ্রা আয়ের পথ তৈরি করবে।

শনিবার সকালে রাজধানীর মুগধায় জাতীয় নার্সিং উচ্চ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

এ সময় দেশের মানুষ যাতে চিকিৎসা সেবার জন্য বিদেশমুখী না হয়, সেজন্য সঠিক সেবা দিতে নার্স ও চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, একই সঙ্গে মানুষ যাতে হাতের কাছেই চিকিৎসা সেবা পায়, সেজন্য অঞ্চলভিত্তিক চিকিৎসা সেবা কেন্দ্র গড়ে তোলার তাগিদ দেন।

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের সুখবর দিয়ে বক্তব্য শুরুতে প্রধানমন্ত্রী বলেন, এর মধ্য দিয়ে বিশ্বে বাংলাদেশ উচ্চ মর্যাদায় পৌঁছেছে। দেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে বলেই বাংলাদেশের নাম এখন মহাকাশে।

স্বাস্থ্য খাতে সরকারের নেওয়া নানা উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, মানুষ যাতে চিকিৎসা সেবা পেতে বিদেশ মুখি না হয়, সেজন্য দেশেই সঠিক সেবা দিতে হবে। সরকারের সেবা জনগনের কাছে পৌঁছাতে হবে।

তিনি বলেন, সরকারের চেষ্টা রয়েছে দেশের সকল বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার। চিকিৎসা সেবা মানুষের দোর গোড়ায় পৌঁছে দিতে সরকার এরই মধ্যে কমিউনিটি ক্লিনিকসহ নানা উদ্যোগ নিয়েছে, এ সেবাকে আরো গতিশীল করতে হবে। অঞ্চলভিত্তিক চিকিৎসাসেবা কেন্দ্র প্রতিষ্ঠার ওপর জোর দেন।

জাতীয় নার্সিং উচ্চ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের পাশাপাশি একটি নার্সিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন স্থানীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান তিনি।

দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশ সরকারের অর্থায়নে ১২৮ কোটি টাকা ব্যয়ে আন্তর্জাতিক মানের এই প্রতিষ্ঠান নির্মান করে সরকার।

এর আগে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে নার্সিং প্র্যাকটিস, শিক্ষা, গবেষণা ও ব্যবস্থাপনায় নার্সিং নেতৃত্ব গড়ে তোলার উদ্দেশ্য নিয়ে রাজধানীর মুগধা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সঙ্গে যুক্ত হওয়া জাতীয় নার্সি উচ্চ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ