জাতীয়

'বাংলাদেশ ভবন' উদ্বোধনে শান্তি নিকেতনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

আগামী ২৫শে মে শান্তি নিকেতনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বাংলাদেশ সরকারের অর্থায়নে নির্মিত 'বাংলাদেশ ভবন'র উদ্বোধন করবেন তিনি। সঙ্গে থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উপস্থিত থাকার কথা রয়েছে পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরও।

২৬ মে পশ্চিমবঙ্গে কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় থেকে তিনি গ্রহণ করবেন সম্মানসূচক ডি-লিট ডিগ্রি। দুই দেশের প্রধানমন্ত্রীর এ অনুষ্ঠান সূচি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের বিষয়টি অনেকটাই চূড়ান্ত হয়েছিল লন্ডনে হয়ে যাওয়া কমওয়েলথ শীর্ষ সম্মেলনে অংশ নিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে প্রাথমিক বৈঠকে।

সেই অনুযায়ীই আগামী ২৫ মে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শান্তি নিকেতন তার সফর চূড়ান্ত হলো। এরইমধ্যে এ তথ্য নিশ্চিত করেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তপক্ষ।

সফরসূচি অনুযায়ী আগামী ২৫ মে বিশ্বভারতীতে বাংলাদেশের অর্থায়নে নির্মিত "বাংলাদেশ ভবনের" উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

উদ্বোধন অনুষ্ঠানের পাশাপাশি দুই প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় সর্ম্পকের নানা বিষয় নিয়ে কথা বলবেন। উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও।

২৬ মে পশ্চিমবঙ্গের আসানসোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে সম্মাননা গ্রহণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক হতে পারে মমতা ব্যানার্জী ও শেখ হাসিনার মধ্যে। তবে এসময়ে তিস্তা নদীর পানি বন্টনের ইস্যু নিয়ে আলোচনার কোনো আভাস পাওয়া যায়নি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ