বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাকাশ জয় করলেও মানুষের মন জয় করতে পারেনি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
শনিবার দুপুরের রাজধানীর গুলশানে ভিন্ন দলের নেতা কর্মীদের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।
তিনি অভিযোগ করেন, দেশে মানুষের জীবনের নিরাপত্তা নেই, ন্যায় বিচার নেই। জাতীয় পার্টি ক্ষমতায় আসলে আইনে শাসন প্রতিষ্ঠা করবেন বলে সবাইকে আশ্বস্ত করেন।
মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিতে হবে বলেও মন্তব্য করেন জাপা চেয়ারম্যান।
আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিবে জানিয়ে নেতা কর্মীদের দলের পক্ষে কাজ করতে মাঠে নামারও আহ্বান জানিয়েছেন এরশাদ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: