জাতীয়

কোটা নিয়ে কাজ চলছে –এনিয়ে আন্দোলন কাম্য নয়: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

সরকারি চাকরিতে কোটার বিষয়ে গেজেট প্রকাশের কাজ চলছে জানিয়েছেন সড়ক ও সেতু পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার সকালে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, কোটা নিয়ে যৌক্তিক সমাধানের সব চেষ্টা করছে সরকার তাই এ নিয়ে আন্দোলন কাম্য নয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রেখে আন্দোলনকারীদের ক্লাসে ফেরার আহ্বান জানান ওবায়দুল কাদের।

কাদের বলেন, প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে কোটার বিষয়টি ফয়সালা করে দিয়েছেন- কোটা থাকবে না এরপর এখানে কখন গেজেট হল কি হল না এখানে একটু চিন্তাভাবনাও আছে?

তিনি বলেন, প্রধানমন্ত্রী অন দ্য ফ্লোর অব দ্য হাউজ পার্লামেন্টে বসে যা বলেছেন তাকে বিশ্বাস করা উচিত। কারণ তিনি কথা দিয়ে কখনও কথা ব্রেক করেন না। প্রাইম মিনিস্টার পার্লামেন্টে যা বললেন সেটা আবার গেজেট প্রকাশের জন্য আন্দোলনের হুমকি সেটা বোধহয় সমীচীন হচ্ছে না।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী, অনুন্নত জেলা, মুক্তিযোদ্ধা, নারী আছে, এখানে একটা সুসমন্বিত কিছু করার চিন্তাভাবনা হচ্ছে এবং এর মধ্যে প্রধানমন্ত্রী অনেক দিন বিদেশে ছিলেন এ প্রক্রিয়াটা থেমে নেই— যার জন্য আন্দোলন, কোটাটাই বাতিল করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আমি ছাত্র সমাজকে বলব তাদের ন্যায়সঙ্গত দাবির ব্যাপারে সরকার খুবই সহানুভুতিশীল এবং সরকার সক্রিয়—এ কথা জানিয়ে যৌক্তিক সমাধানের সব রকমের প্রয়াস অব্যাহত রয়েছে। আমি তাদেরকে বলব একটু ধৈর্য্য ধরতে, অনতিবিলম্বেই তারা সমাধান পেয়ে যাবে জানান কাদের।

আন্দোলন পরীক্ষা-ক্লাস বর্জন করা এমনিতে অনেক ক্ষতি আমাদের হচ্ছে, আমি আশা করি তারা ক্যাম্পাসে ফিরে যাবেন, পড়াশোনায় ফিরে যাবেন বলেন কাদের।

শেখ হাসিনা গত ১১ এপ্রিল জাতীয় সংসদে বলেন, বারবার এই আন্দোলন ঝামেলা মিটাবার জন্য কোটা পদ্ধতি বাতিল; পরিষ্কার কথা; আমি এটাই মনে করি, সেটা হল বাতিল।

ওই দিন শেখ হাসিনা কোটা নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি কমিটি করার কথা বলেন।

মন্ত্রিপরিষদ সচিবের নেতেৃত্বে একটি কমিটি করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রস্তাব গত ১০ মে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছেছে। তবে রোববার দুপুর ১টা পর্যন্ত সেই কমিটি হয়নি।

এখন এখানে যদি কেউ রাজনীতি করতে চান তাহলে ভিন্ন কথা। কিন্তু যৌক্তিক সমাধান যারা চায়, গেজেট কখন হল না হল, প্রাইম মিনিস্টারের মুখের কথা এটাতে তো আস্থা স্থাপন করা উচিত, বিশ্বাস করা উচিত বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

বর্তমানে সরকারি চাকরিতে নিয়োগে ৫৬ শতাংশ পদ বিভিন্ন কোটার জন্য সংরক্ষিত; এর মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০ শতাংশ, নারী ১০ শতাংশ, জেলা ১০ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠী ৫ শতাংশ, প্রতিবন্ধী ১ শতাংশ।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী ‘ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ কোটার পরিমাণ ১০ শতাংশে কমিয়ে আনার দাবি জানায়। কোটায় প্রার্থী পাওয়া না গেলে মেধা তালিকা থেকে তা পূরণের দাবি করে আসছিল তারা।

এদিকে, দ্রুত কোটা বাতিলের প্রজ্ঞাপন না হলে ফের রাজপথে নামার হুমকি দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ