জাতীয়

পথচারী চলাচলের জায়গা রেখে হকার বসার অনুমতি

সাঈদ খোকন
সাঈদ খোকন

ঈদকে সামনে রেখে রাজধানীর পথচারী চলাচলের জায়গা রেখে হকার বসার অনুমতি থাকবে বলে জানিয়েছেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। বুধবার নগর ভবনে মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার ৩ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সাঈদ খোকন বলেন, সব সংস্থার সমন্বিত কার্যক্রম ছাড়া নগরীর জলাবদ্ধাতা দূর করা সম্ভব নয়। ঢাকা দক্ষিণের সেবা নগরবাসীর দোরগোড়ায় পৌঁছে।

গেল তিন বছরের কর্মকাণ্ডে নগরবাসি স্বস্তিতে রয়েছে দাবি করে মেয়র আরো বলেন, ঢাকা আরবান আপগ্রেডিং নামে একটি প্রকল্প নেয়া হচ্ছে। এর মাধ্যমে বুড়িগঙ্গার তীর সংরক্ষণ, সৌন্দর্য্য বর্ধনসহ পুরান ঢাকাকেও আধুনিকায়ন করা হবে।

আসছে রমজান ও ঈদকে কেন্দ্র করে রাজধানীর ফুটপাথগুলোকে চলাচলের উপযোগী করে তোলার পাশাপাশি বর্ষা মৌসুমকে সামনে রেখেও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ অব্যাহত রয়েছে বলে জানান দক্ষিণের মেয়র।

এ সময় গেলো তিন বছরে রাস্তা, ফুটপাথ, ড্রেন নির্মান ও উন্নয়নের পাশাপাশি যানজট নিরসনেও ব্যাপক উন্নয়ন ঘটেছে ঢাকা দক্ষিণ সিটিতে, এমন দাবি করেন মেয়র। এছাড়াও ফুটওভার ব্রিজ নির্মান, রাস্তাঘাট মেরামত, সবুজ বনায়ন, খাল, খেলার মাঠ উদ্ধারও হয়েছে বলেও জানান তিনি।

আর এসব কাজে ঢাকার নাম গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভূক্ত হবে বলেও আশা প্রকাশ করেন মেয়র সাঈদ খোকন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ