জাতীয়

রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন জন্ম নিচ্ছে ৬০ শিশু: ইউনিসেফ

রোহিঙ্গা
রোহিঙ্গা

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন ৬০টি করে শিশুর জন্ম হচ্ছে বলে জানিয়েছে ইউনিসেফ।

এক বিবৃতিতে জাতিসংঘের সংস্থাটি বলেছে, যে রোহিঙ্গা সংকট শুরুর পর থেকে এ পর্যন্ত কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ১৬ হাজারের ও বেশি শিশুর জন্ম হয়েছে। যাদের মধ্যে মাত্র তিন হাজারের মতো শিশু স্বাস্থ্য সেবা পাচ্ছে। এসব শিশু ও তাদের মায়েরা মানবেতর জীবন যাপন করেছেন ক্যাম্পে।

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা নিধন শুরু হওয়ার পর থেকে গত ৯ মাসে প্রায় ৭ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নিয়েছে।

বাংলাদেশের একজন স্বাস্থ্য কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, রোহিঙ্গা ক্যাম্পে এ পর্যন্ত ১৮ হাজার ৩০০ অন্তঃসত্ত্বা রোহিঙ্গা নারীকে তারা সনাক্ত করেছেন।

রোহিঙ্গা সংকট শুরু হওয়ার পর গত নভেম্বরে হিউম্যান রাইটস ওয়াচের একটি প্রতিবেদন প্রকাশ করে।

রাখাইনে রোহিঙ্গাদের গ্রামে গ্রামে মিয়ানমারের সৈন্যরা হত্যা, লুটপাট, জ্বালাও পোড়াওয়ের পাশপাশি ব্যাপক হারে যে যৌন সহিংসতা চালাচ্ছে তার ভয়ঙ্কর বিবরণ উঠে আসে সেখানে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ