জাতীয়

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আতঙ্কিত নয়: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আতঙ্কিত না হতে সাংবাদিকদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, গণমাধ্যম কর্মীদের অসুবিধা হয় সরকার এমন কিছু করবে না।

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধি সম্মেলনে বক্তৃতায় এ কথা বলেন তিনি।

এছাড়া সরকারের সমালোচনা না করলে প্রচার বাড়বে না, গণমাধ্যমকে এই মানসিকতা পরিহারের আহ্বান জানান তিনি।

নীতিমালার মধ্যে থেকেই চলতে হবে— সরকারের ভাল কাজ জনসমক্ষে তুলে ধরারও অনুরোধ জানান তিনি।

গণমাধ্যম কর্মীদের সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে'র প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে সকালে জাতীয় প্রেসক্লাবে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে, সাংবাদিকদের উন্নয়নে নেয়া সরকারের নানা উদ্যোগ তুলে ধরেন।

সম্প্রতি মন্ত্রিসভায় অনুমোদন পাওয়া ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গে বলেন, কেউ যাতে প্রযুক্তি অপরাধ কাজে ব্যবহার করতে না পারে সেজন্য এই আইন করা হয়েছে এ নিয়ে সাংবাদিকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী।

এসময় অনেকটা অভিমানের সুরে বললেন, স্বদেশ প্রত্যাবর্তনের সাইত্রিশ বছরে গণমাধ্যম থেকে তিনি সহযোগিতা পাননি।

কিছু সংবাদ মাধ্যম বিভিন্ন সময়ে সরকার সম্পর্কে নেতিবাচক প্রতিবেদন প্রকাশ করে যার কোনো ভিত্তি থাকে না--এমন বিষয় তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সমালোচনার পাশাপাশি সফলতাও তুলে ধরা উচিৎ।

সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার দুই মেয়াদে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তার নেতৃত্বে সরকারের সময়ই মানুষ ভোটের অধিকার পেয়েছে।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রয়েছে, নিজেদের অর্থে পদ্মাসেতুর মতো এমন বিশাল প্রকল্প বাস্তবায়নে বিশ্ব দেখছে বাংলাদেশের সক্ষমতা।

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপন নিয়ে নানা সমালোচনারও জবাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ