জাতীয়

তোষামদকারীদের গণতান্ত্রিক পরিবেশ ভালো লাগে না: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

যারা অবৈধ ক্ষমতা দখলকারীদের পক্ষে- তাদের কাছে গণতান্ত্রিক পরিবেশ ভালো লাগে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে গণভবনে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এসব তোষামদকারী লোকের কাছে কোনো কিছু ভালো লাগে না। যুদ্ধাপরাধ বিচারের সাক্ষীদেরকে যারা অত্যাচার করবে তাদের বিচারে হবে এবং হবে সর্বোচ্চ শাস্তি।

তিনি আরো বলেন, দলের নেতাকর্মীদের প্রতি তার আহ্বান সংগঠনকে শক্তিশালী-ঐক্যবদ্ধ রাখতে হবে- তবেই সম্ভব সকল অর্জন।

শেখ হাসিনা বলেন, পঁচাত্তরের ১৫ই আগস্ট সবাইকে হারিয়ে এদেশের মানুষের ভালবাসাতেই শুরু হয়েছিল তার নতুন জীবনের যাত্রা। এদেশের নির্বাচনে ভোট চুরি আর অনিয়ম শুরুই হয়েছিল অবৈধ ক্ষমতা দখলকারী জিয়াউর রহমানের হাত ধরে।

তিনি আরো বলেন, জনগণের নয়, নিজেদের ভাগ্য গড়াই বিএনপির রাজনীতি। যুদ্ধাপরাধ বিচারের সাক্ষীদের যারা অত্যাচার করবে তারাও সমঅপরাধী।

দলের প্রতিটি নেতাকর্মীকে মুজিব আদর্শে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে যে বাংলাদেশ এগিয়ে যায় তা আজ প্রমানিত।

এর আগে আওয়ামী লীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৮তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে সকালে গণভবনে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলের কেন্দ্রীয় নেতারা। একে একে শুভেচ্ছা জানান দলের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ