জাতীয়

অধিবেশনের অধিকাংশ সময় ব্যয় হচ্ছে প্রশংসা- স্তুতিবাক্য ও নিন্দায়

 অধিবেশনের অধিকাংশ সময় ব্যয় হচ্ছে প্রশংসা- স্তুতিবাক্য ও নিন্দায়: টিআইবি
অধিবেশনের অধিকাংশ সময় ব্যয় হচ্ছে প্রশংসা- স্তুতিবাক্য ও নিন্দায়: টিআইবি

জবাবদিহিতা প্রতিষ্ঠা ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ভূমিকা নিচ্ছে না জাতীয় সংসদ— অধিবেশনের অধিকাংশ সময় ব্যয় হচ্ছে প্রশংসা, স্তুতিবাক্য আর নিন্দায়।

অধিবেশনে স্পিকারের ভূমিকার যেমন যথেষ্ট ঘাটতি আছে তেমনি বিরোধীদলও তাদের ভূমিকা পালনে ব্যর্থ।

জাতীয় সংসদ নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ-টিআইবির এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।

বৃহস্পতিবার সকালে রাজধানীতে তারা প্রতিবেদনটি প্রকাশ করে।

এ সময় টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সুলতানা কামাল অভিযোগ করেন, বর্তমানে অনেক মানুষ মনে করে তাদের ভোটাধিকার নেই। আবার অনেকে ভোট দেয়ার কোনো প্রয়োজনও মনে করেন না।

টিআইবি'র প্রতিবেদন বলছে, সংসদে প্রতিদিন গড়ে কোরাম সংকট থাকে ৩০ মিনিট এতে চলতি বছরের ৫টি অধিবেশনে মোট ক্ষতি প্রায় সাড়ে ৩৭ কোটি টাকা।

সংসদ অধিবেশনের ৫ শতাংশ সময় ব্যয় হয় অশালীন ও অসংসদীয় ভাষা ব্যবহারে।

অধিকাংশ সময় ব্যয় হয়, সরকারি দলের প্রশংসা ও বিরোদী দলের নিন্দায়।

বিরোধী দলও অস্তিস্ব সংকটে—এসবের বিরুদ্ধে কার্যকর কোনো ভূমিকা নেই স্পিকারের।

সব মিলিয়ে আগের বছর জাতীয় সংসদকে পুতুল নাচের নাট্যমঞ্চ হিসেবে আখ্যায়িত করা টিআইবি বলছে, এবারের অবস্থাও তাই।

সংস্থাটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের বক্তব্য, বর্তমানে মানুষের গণতান্ত্রিক অধিকার এখন চরম দুর্দিনে।

টিআইবি বলছে, সংসদের প্রধান কাজ আইন প্রণয়ন করা হলেও এ খাতে সংসদে ব্যয় হয় মাত্র ৯ শতাংশ সময়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ