জাতীয়

নির্বাচন থেকে সরে যাবার পথ খুঁজছে বিএনপি: ওবায়দুল

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

হেরে যাবার ভয়ে বিএনপি নানা ছলছুতোয় নির্বাচন থেকে সরে যাবার পথ খুঁজছে কি-না সেটি ভাবতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে আসা না আসা বিএনপির সিদ্ধান্ত- এ নিয়ে আওয়ামী লীগকে দোষ দিয়ে লাভ নেই। আইনি লড়াইই খালেদা জিয়ার মুক্তির একমাত্র পথ।

তিনি আরো বলেন, বিএনপি নেত্রীর বিরুদ্ধে মামলা আওয়ামী লীগ সরকার দেয়নি- দিয়েছে তত্ত্ববধায়ক সরকার। খালেদা জিয়ার মুক্তির সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই।

বার কাউন্সিল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের অভিযোগ করেন, সবাই যেখানে এ নির্বাচনকে সুষ্ঠু নির্বাচন বলছে সেখানে বিএনপি তা মানছে না।

আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ শক্তিশালী প্রতিদ্বন্দ্বী চায় জানিয়ে তিনি বলেন, নির্বাচনে বিএনপি আসবে কি-না সেটি তাদেরই সিদ্ধান্তের বিষয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ