আইন-শৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য সাংবাদিক নির্যাতনের সঙ্গে জড়িত তাদের বিরদ্ধে নির্যাতনের প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে— বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনের কাউন্সিল অধিবেশনে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে। মাদক ব্যবসার অভিযোগ ‘বন্দুক যুদ্ধে’ যারা মারা যাচ্ছে ওই রকম ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিচ্ছে সরকার।
তিনি আরো বলেন, সংখ্যালঘু জনগোষ্ঠীর ক্ষতি করতে পারে এমন অপশক্তি দেশের কোথাও যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সরকার কঠোর অবস্থানে রয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: