জাতীয়

রামপালের কারণে বাড়াবে জনগণের ঋণের বোঝা

 তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত-বন্দর রক্ষা জাতীয় কমিটি
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত-বন্দর রক্ষা জাতীয় কমিটি

রামপালে কয়লা ভিত্তিক ও রূপপুর পরমাণু বিদ্যুত কেন্দ্র পরিবেশ বিরোধী তো বটেই— এর কারণে জনগণের ওপর ঋণের বোঝাও বাড়াবে— এমন মন্তব্য করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

সংগঠনের নেতাদের অভিযোগ, বিদ্যুত উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প পন্থা না নিয়ে সরকার বিশেষ একটি গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্যই এসব প্রকল্প বাস্তবায়ন করছে।

শনিবার সকালে রাজধানীর মুক্তিভবনে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত-বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় উঠে আসে এ কথা।

বাগেরহাটে রামপালে সুন্দরবনের কাছে ১ হাজার ৩২০ মেগাওয়া উৎপাদন ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুত কেন্দ্র নির্মাণে উদ্যোগ নিয়েছে সরকার।

সুন্দরবনের মাত্র নয় কিলোমিটারের মধ্যে এ প্রকল্প বাস্তবায়ন হলে বিদ্যুত কেন্দ্রের গরম পানি, কয়লা পোড়ানো ছাই ও কালো ধোঁয়া বনের জীববৈচিত্রকে ধ্বংস করে দেবে। এছাড়া রূপপুরে যে পরমাণু বিদ্যুতকেন্দ্র স্থাপন হবে, এর কারণেও পরিবেশে পড়বে বিরূপ প্রভাব।

সরকার পরিবেশ আইন লংঘন করে বিশেষ একটি গোষ্ঠীকে সুবিধা দেয়ার জন্য এই প্রকল্পগুলো বাস্তবায়নে উঠেপড়ে লেগেছে বলে অভিযোগ করেন সংগঠনের সদস্য সচিব আনু মোহাম্মদ।

পরিবেশ ধ্বংস না করেও বিদ্যুৎ উৎপাদন সম্ভব, এমন কিছু প্রস্তাবনার কথা তুলে ধরেন তিনি।

জনবিরোধী এই প্রকল্পগুলো বন্ধে জনমত গড়ে তোলার জন্য দলমত নির্বিশেষে সকলকে কাজ করতে হবে বলে জানান আলোচকরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ