মাদকের বিরুদ্ধে সচেতনতা বাড়নোর পাশাপাশি সমানতালে অভিযান চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
রোববার দুপুরে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে "চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে" শীর্ষক র্যা বের দেশব্যাপী সচেতনতা কার্যক্রম উদ্বোধনের সময় এ কথা জানান তিনি।
প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা ঘোষণা করেছেন—এ কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে অভিযান চলছে।
মাদকের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে সর্বত্র প্রচারণাসহ যা যা দরকার সবকিছু করা হবে পাশাপাশি চলবে অভিযান বলে জানান তিনি।
এ সময় তিনি আরো বলেন, জনগণকে সম্পৃক্ত করে যে কোনো মূল্যে মাদকের বিরুদ্ধে রুখে দাড়ানো হবে।
অনুষ্ঠানে র্যা বের মহাপরিচালক বেনজীর আহমেদ মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বক্তব্য স্পষ্ট অত্যন্ত স্পষ্ট উল্লেখ করে জানান, মাদকের খুচরা বিক্রেতা থেকে শুরু করে ডিলার সে যেই হোক তাকে এ পেশা ছাড়তে হবে।
মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ত কেউ অপারেশনের বাইরে নয়— মাদকের শেকড় বাকড়সহ তুলে নিয়ে আসা হবে বলে জানান তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মাদকের রাজনৈতিক পৃষ্ঠপোষকদের চেয়েও আইনের হাত অনেক বড়।