মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সচিবদের মোবাইল ফোন কেনার টাকা ১৫ হাজার থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা নির্ধারণ করে সরকারি টেলিফোন, সেলুলার, ফ্যাক্স ও ইন্টারনেট নীতিমালা ২০১৮ এর খসড়া আইনে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
পরে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, মোবাইল কেনার টাকা বাড়ানোর পাশপাশি ফোনের বিল ৬০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করা হয়েছে।
সচিব আরো বলেন, এছাড়া হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গণপূর্ত মন্ত্রীর নেতৃত্বে একটি পরিচালনা পরিষদ থাকবে সে পরিষদ এ ইনস্টিটিউট পরিচালনা করবে এ বিধান যুক্ত করা হয়েছে।
এছাড়াও এ আইনটি শুধু ইংরেজি থেকে বাংলায় রূপান্তর করা হয়েছে।