জাতীয়

মাদক বিষয়ে বদির বিরুদ্ধে তথ্য-প্রমাণ চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

কক্সবাজারের সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে মাদকের বিষয়ে তথ্য-প্রমাণ চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা, নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা বা সাংবাদিক যেই হোক কাউকে মাদকের বিষয়ে ছাড় দেয়া হবে না।

দেশজুড়ে চলমান মাদক বিরোধী অভিযানে বন্দুকযুদ্ধে বেশ কিছু মানুষ মৃত্যুর পর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে আইন শৃঙ্খলা বাহিনীর ওপর হামলাকারী মাদক ব্যবসায়ীরাই আহত-নিহত হচ্ছে বলেও এ সময় দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

কামাল বলেন, আর যারা গ্রেপ্তার হচ্ছে কিংবা পুলিশি হেফাজতে রয়েছে তাদের বিচার করা হচ্ছে।

সরকারি দলের লোকদের ব্যাপারে কী ব্যবস্থা নেয়া হচ্ছে- জানতে চাইলে মন্ত্রী বলেন, আমরা কাউকে ছাড় দিচ্ছি না, আইনের বাইরে কাউকে আশ্রয়-প্রশয় দেই না, আপনারা নিশ্চিত থাকুন। আপনারা যান নাম উচ্চারণ করেছেন তার সম্পর্কে জানবার চেষ্টা করছি, জানছি, আপনারাও তথ্য দিন, কেউ আইনের ঊর্ধ্বে নয়।

কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে মাদক ব্যবসার প্রমাণ না থাকায় ব্যবস্থা নেয়া যাচ্ছে না বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় বদির বিরুদ্ধে কোনো প্রমাণ নেই- উল্টো সাংবাদিকদের কাছে প্রমাণ চান তিনি।

মন্ত্রী বলেন, আমরা কাউকেই ছাড় দিচ্ছি না, সে বদি হোক আর যেই হোক। সঠিক প্রমাণাদি আমরা যার বিরুদ্ধে পাচ্ছি আমরা তাকেই গ্রেপ্তার করছি। আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি সে সংসদ সদস্য হোক আর যেই হোক। তথ্য যেসব আসছে আমরা প্রমাণাদি জোগাড় না করে নক করছি না।

দেশজুড়ে মাদক বিরোধী অভিযান চলছে। প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন জেলায় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ীদের নিহতের খবর আসছে।

মন্ত্রী আরো বলেন, এ পর্যন্ত মাদক বিরুদ্ধে অভিযানে ভ্রাম্যমাণ আদালত দুই হাজারের বেশি মাদক ব্যবসায়ীকে বিচারের মাধ্যমে শাস্তি দেয়া হয়েছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পেলে কাউকেই ছাড় দেয়া হবে না।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ