মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সব গোয়েন্দা সংস্থার সমন্বয়ে গোপনে একটি তালিকা তৈরি করা হছেছে সেই অনুযায়ী দেশে অভিযান চলছে জানান বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনের পুলিশ বক্সে মাদকবিরোধী প্রচারণামূলক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এই তালিকা অনুযায়ী মাদক ব্যবসায়ীদের বিচারের আওতায় আনা হবে।
এ সময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে যেমন জিরো টলারেন্স ঘোষণা করেছেন, তেমনই মাদকের বিরুদ্ধেও জিরো টলারেন্স ঘোষণা করেছেন।
মাদক ব্যবসায়ীকে কোনোভাবে ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: