জাতীয়

আগামী ১ জুন থেকে ট্রেনের টিকেট বিক্রি শুরু

রেলমন্ত্রী মুজিবুল হকের সংবাদ সম্মেলন
রেলমন্ত্রী মুজিবুল হকের সংবাদ সম্মেলন

ঈদুল ফিতর উপলক্ষে আগামী জুন মাসের প্রথম দিন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।

বৃহস্পতিবার রাজধানীর রেলভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী বলেন, আগামী ১৬ জুন ঈদের সম্ভাব্য দিন ধরে ১ জুন থেকে টিকিট বিক্রির সূচি ঠিক করা হয়েছে।

ওইদিন ১০ জুনের ট্রেন যাত্রার টিকেট বিক্রি শুরু হবে বলে জানান মন্ত্রী।

রেলমন্ত্রী বলেন, ১ জুন থেকে ৬ জুন পর্যন্ত ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি করবে রেলওয়ে। ঈদের পরের ফিরতি যাত্রার টিকিট বিক্রি হবে ১০ থেকে ১৫ জুন পর্যন্ত।

বাংলাদেশ রেলওয়ে এর আগে ২ জুন থেকে অগ্রিম টিকিট বিক্রির পরিকল্পনার কথা জানালেও চূড়ান্ত সিদ্ধান্তে তা একদিন এগিয়ে আনা হল।

সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী মুজিবুল হক জানান, দুর্ঘটনাসহ সড়কপথে দুর্ভোগ দিন দিন বাড়ায় মানুষ ট্রেনের ওপর নির্ভর করতে শুরু করেছে এজন্যই যাত্রীদের সুরক্ষা ও যাত্রা নিরাপদ করতে ট্রেনের বিশেষ সার্ভিস থাকবে।

এবার ৭ জোড়া বিশেষ ট্রেন থাকছে। ঢাকা দেওয়ানগঞ্জ ঢাকা, চট্টগ্রাম চাঁদপুর চট্টগ্রাম, রাজশাহী ঢাকা রাজশাহী, পার্বতীপুর ঢাকা পার্বতীপুর ছাড়াও ঈদের দিন শোলাকিয়া স্পেশাল-১ এবং শোলাকিয়া স্পেশাল-২ পরিচালনা করা হবে। আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করার সঙ্গে কর্মকর্তাদের ছুটিও বাতিল থাকবে বলে জানান মন্ত্রী।

এছাড়া টিকিট কালোবাজারি বন্ধে নেয়া হবে কঠোর ব্যবস্থা জানিয়েছে মন্ত্রী বলেন, ঢাকা থেকে মোট ২৬টি কাউন্টারের মাধ্যমে টিকিট বিক্রি হবে।

নারীদের জন্য থাকবে দুটি বিশেষ টিকিট কাউন্টার— একেকজন যাত্রী চারটার বেশি টিকিট কিনতে পারবেন না অতিরিক্ত টিকিটসহ ধরা পড়লে শাস্তি পেতে হবে বলে জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ