জাতীয়

আ’লীগের পূর্ণ সমর্থন আছে মাদকবিরোধী অভিযানে: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন না করলেও চলমান মাদকবিরোধী অভিযানকে আওয়ামী লীগ পূর্ণ সমর্থন করে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনের সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে—এ কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ রয়েছে, মাদকের সঙ্গে যে বা যারা জড়িত তারা যতই প্রভাবশালী হোক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

দেশে মাদক নিয়ন্ত্রণে বিরোধী দলের ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, তারা শুধু রাজনৈতিক দলগুলোকে গালি-গালাজ করতে পারে। মাদক সন্ত্রাস নিয়ে তারা আগেও কোনো কথা বলেনি, এখনও বলছে না। তারা যদি এ বিষয়ে এগিয়ে আসতো, কথা বলতো, তাহলে বর্তমানে দেশে এমন অবস্থার সৃষ্টি হতো না।

মাদক নির্মূল অভিযানে বন্দুকযুদ্ধ প্রসঙ্গে মন্ত্রী বলেন, মাদক বিক্রেতারা একা নন তাদের সিন্ডিকেট আছে, তারা অস্ত্র ব্যবসায়ীদের সঙ্গেও জড়িত তাই পুলিশ অভিযান চালালে সেসব অভিযানে অস্ত্রধারী হয়ে হামলা চালান তারা।

কানাডার ফেডারেল কোর্ট থেকে বিএনপিকে ‘সন্ত্রাসী’ দল হিসেবে রায় দেয়া প্রসঙ্গে কাদের বলেন, এ ব্যাপারে নতুন করে তো আর কিছু বলার নেই। আগে তারা দেশে ‘সন্ত্রাস’ ও ‘দুর্নীতিবাজ’ দল হিসেবে পরিচিত ছিল এখন বিদেশেও।

তিনি আরো বলেন, এ ব্যাপারে আর কোনো যাচাই-বাছাইয়ের প্রয়োজন নেই। কেননা ফেডারেল কোর্ট যথেষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে রায় দেয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ