জাতীয়

ইন্টারনেটের গতি স্বাভাবিক হবে শনিবার থেকে

রিপিটার পরিবর্তনের কাজ চলায় ইন্টারনেটে ধীরগতি
রিপিটার পরিবর্তনের কাজ চলায় ইন্টারনেটে ধীরগতি

প্রথম সাবমেরিন ক্যাবলে ডেটা সঞ্চালন ১৮ মে থেকে বন্ধ রয়েছে। এ জন্য যার কারণে সারা দেশে ইন্টারনেটের গতি কম হচ্ছে। কক্সবাজার-চেন্নাই রুটে ক্যাবলের একটি রিপিটার পরিবর্তনের কাজ শনিবার নাগাদ শেষ হতে পারে। কাজ শেষ হলে গতি ফিরবে ইন্টারনেটে।

বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) সূত্র জানিয়েছে, গত ১৮ মে থেকে চেন্নাইতে সি-মি-উই-৪ ক্যাবলটির একটি রিপিটার পরিবর্তনের কাজ শুরু হয়। এ কারণে কক্সবাজার-চেন্নাই-সিঙ্গাপুর রুটটি বন্ধ রয়েছে।

প্রথম ক্যাবলটি সাময়িক বন্ধ থাকায় ডাটার চাহিদাকে দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সি-মি-উই-৫ ক্যাবলে রাউটিং বা ঘুরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হচ্ছে। এরপরও কোনো কোনো জায়গায় গ্রাহকরা ইন্টারনেটের গতি চাহিদা থেকে তুলনামূলকভাবে কম পাচ্ছেন। তবে শনিবার (২৬ মে) রিপিটার পরিবর্তনের কাজ শেষ হলে ইন্টারনেটের গতি স্বাভাবিক হয়ে যাবে।

জানা গেছে, ভারত থেকে স্থলপথে ব্যান্ডউইথ আনতে ছয়টি আন্তর্জাতিক টেরিস্টোরিয়াল ক্যাবল চালু আছে, যার মাধ্যমে দেশের মোট চাহিদার একটি বড় অংশের জোগান দেয়া হচ্ছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ