আইনের যথাযথ প্রক্রিয়া মেনেই সরকার মাদকবিরোধী অভিযান চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মাদকবিরোধী অভিযান নিয়ে যারা সমালোচনা করছেন তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত মাদকে জিরো টলারেন্সের বিরোধীতা করে হানিফ বলেন, উন্নয়নসহ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে আওয়ামী লীগ সরকার বদ্ধপরিকর।
সকল ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান আওয়ামী লীগের এ নেতা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: