জাতীয়

ডি.লিট উপাধি পেলেন শেখ হাসিনা

ডি.লিট উপাধি পেলেন শেখ হাসিনা
ডি.লিট উপাধি পেলেন শেখ হাসিনা

ভারতের পশ্চিমবঙ্গে বর্ধমানের আসানসোল শহরে কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক ডিলিট ডিগ্রি গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় এ সম্মাননা সকল বাঙালির জন্য উৎসর্গ করেন তিনি।

শনিবার বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উদযাপনে ভারতের পশ্চিমবঙ্গের আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশেষ সমাবর্তন উৎসবের আয়োজন করা হয়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি দেয়া হয়।

স্থানীয় সময় দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাধন চক্রবর্তী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ডি লিট ডিগ্রি তুলে দেন।

ডি লিট পাওয়ার পর প্রধানমন্ত্রী দুই বাংলার সকল বাঙালির প্রতি উৎসর্গ করেন এ সম্মাননা।

কবি নজরুলের প্রতিভার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নজরুলের চেতনা যুগ যুগ ধরে উৎসাহ যোগাবে মানবকল্যাণে কাজ করতে।

তিনি আরো বলেন, দেশের মুক্তি সংগ্রামে নজরুল ছিলেন প্রেরণা, আর স্বাধীনতা এনে দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধে জয় বাংলা স্লোগান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়েছিলেন নজরুলের কবিতা থেকে।

বাংলাদেশের প্রতিটি দুঃসময়ে ভারতকে পাশে পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রের ধারা অব্যাহত থাকা ভারতের জন্য সৌভাগ্যের কিন্তু বাংলাদেশের জন্য তা হয়নি।

মানবতার কল্যাণের জন্য রোহিঙ্গা সমস্যার সমাধান দরকার বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে প্রতিবেশি দেশগুলোর সহায়তা কামনা করেন তিনি।

এটি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন। সমাবর্তনে অংশ নেওয়া গ্র্যাজুয়েটদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের অসাম্প্রদায়িক চেতনা মনে ধারন করতে হবে। শুধু কর্মক্ষেত্রে নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবতাকে গুরুত্ব দিতে তাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

দুই দিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শুক্রবার পশ্চিমবঙ্গে যান। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে ও বাংলাদেশ ভবনের উদ্বোধন করতে সকালে কলকাতা থেকে শান্তিনিকেতনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শান্তিনিকেতনে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

সমাবর্তন অনুষ্ঠান শেষেই শান্তিনিকেতনে ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করেন দুই দেশের প্রধানমন্ত্রী। পরে তারা এই ‘বাংলাদেশ ভবনেই’ বৈঠকে বসেন।

এরপর শেখ হাসিনা শুক্রবারা বিকেলেই কলকাতা ফেরেন। বিকেলে তিনি কবিগুরুর স্মৃতিবিজড়িত কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি ঘুরে দেখেন।

কলকাতা থেকে আজ শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসানসোল যান। সেখানে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশেষ সমাবর্তনে যোগ দেন।

আসানসোল থেকে কলকাতায় ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতাজি সুভাষচন্দ্র বসু জাদুঘর পরিদর্শন করবেন। জাদুঘর পরিদর্শন শেষে হোটেল তাজ বেঙ্গলে ফিরে আসবেন। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে এক ঘণ্টা দু'জনের একান্ত আলাপচারিতার জন্য রাখা হয়েছে।

শনিবার রাতে ঢাকা ফিরে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ