বদির বেয়াই যেমন ছাড় পায়নি— তেমনি অভিযোগ প্রমাণিত হলে বদিও ছাড় পাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার সকালে সাভারের বাইপাইল এলাকায় বাইপাইল-আব্দুল্লাপুর ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের সার্বিক অবস্থা পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, মাদকের সঙ্গে জড়িত সে যে দলেরই হোক না কেন, কেউ ছাড় পাবে না। সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তাই মাদকের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান শুরু করেছে র্যা ব ও পুলিশ।
এ অভিযানে একটি মহল খুশি না হলেও দেশের মানুষ অনেক খুশি বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: