জাতীয়

মাদক ব্যবসা নির্মূল না পর্যন্ত অভিযান চলবে: কামাল

আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

মাদক ব্যবসা পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

চলমান মাদক বিরোধী অভিযান সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে মাদক ব্যবসা, ব্যবহার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে না আসা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

প্রধানমন্ত্রী মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করেছেন— তাই মাদকবিরোধী অভিযান চলবে—এ কথা উল্লেখ করে তিনি আরো বলেন, কাউকে ছাড় দেয়া হবে না। মাদক নির্মূলে যুদ্ধে নেমেছি— এ যুদ্ধে বিজয়ী হতেই হবে। কেউ ছাড় পাবে না। কেউ আইনের ঊর্ধ্বে নয়।

পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে সড়ক-মহাসড়ক, শপিং মল এমনকি চলা-ফেরার সময়ও যাতে চাঁদাবাজি, ছিনতাই, অজ্ঞানপার্টির কবলে না পড়েন সেজন্য আইন শৃঙ্খলা জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

বিপণী-বিতানে জাল নোট, গণপরিবহনে টিকিট কালোবাজারি ঠেকাতেও গোয়েন্দা নজরদারি বাড়ানোর কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

কামাল আরো বলেন, আগামী ৭ জুনের মধ্যে সকল তৈরি পোশাক কারখানা শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করতে হবে।

পবিত্র ঈদুল ফিতরে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকে, সে বিষয় নিশ্চিত করতে সংশ্লিষ্ট বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

পরে ব্রিফিংয়ে এ মন্ত্রী জানান, প্রতি বছরের মতো এবারও মানুষ যাতে নির্বিঘ্নে চলাফেরা, ঈদ বাজারে কেনাকাটা করতে পারেন এবং ব্যবসায়ীরাও নিরাপদে ব্যবসা করতে পারে সেজন্য আইনশৃঙ্খলা জোরদার করা হয়েছে।

গণপরিবহনে অতিরিক্ত যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞার পাশাপাশি টিকিট কালোবাজারি ঠেকাতে থাকবে গোয়েন্দা তৎপরতা বলেও জানান তিনি।

বৈঠকে আগামী ৭ জুনের মধ্যে সকল তৈরি পোশাক শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের আহবান জানানো হয় মালিকদের প্রতি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ