জাতীয়

বিএসটিআই আইন-২০১৮ এর খসড়ায় অনুমোদন

মন্ত্রিসভার বৈঠক
মন্ত্রিসভার বৈঠক

বিএসটিআইয়ের লগো ছাড়া পণ্য বিক্রি করলে দুই বছরের কারাদণ্ড আর এক লাখ টাকার জরিমানার বিধান রেখে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮ এর সংশোধনী খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপত্বিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

পরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো, শফিউল আলম।

তিনি আরো বলেন, নিবন্ধন ছাড়া পণ্য বিক্রি করলে ব্যবসা বাজেয়াপ্তসহ ১ বছরের কারাদণ্ড আর ৫০ হাজার টাকা জরিমানা দিতে হবে। আর বিএসটিআই অনুমোদন করে না এমন পণ্য বিক্রি, বিপণন, বিজ্ঞাপন দিলে ২ লাখ টাকা জরিমানাসহ চার বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে খসড়া আইনে।

সচিব বলেন, কোনো ব্যক্তি আইন ভঙ্গ করলে ২৫ হাজার থেকে এক লাখ টাকা জরিমানা দিতে হবে।

এক অপরাধ আবারো করলে জেল জরিমানা দ্বিগুণ হবে তবে অপরাধীরা আপিল করার জন্য একমাস সময় পাবেন বলে জানান সচিব।

এছাড়া প্রধানমন্ত্রী তার ভারত সফর সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ