জাতীয়

ঢাকায় পৌঁছেছেন থাই রাজকুমারী সিরিনধরন

মহাচক্রী সিরিনধরন। ছবি: সংগৃহীত
মহাচক্রী সিরিনধরন। ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের রাজকুমারী মহাচক্রী সিরিনধরন চার দিনের সফরে ঢাকায় এসেছেন। সোমবার দুপুর ১২টা ১০ মিনিটে রাজকুমারী ও তার সঙ্গীদের বহনকারী থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তার সঙ্গে এসেছেন ১১ সদস্যের একটি প্রতিনিধি দল।

বিমানবন্দরে এসময় রাজকুমারী মহাচক্রীকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সেখানে উপস্থিত ছিলেন থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনিম ও ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত পানপিমন সুবান্নেপংসে।

বিমানবন্দরে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময়ের পর থাই রাজকুমারী হোটেল র‌্যাডিসনে যান। সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন।

এ সফরে রাজকুমারী বেশ কিছু উন্নয়ন প্রকল্প পরিদর্শনের পাশাপাশি নতুন প্রকল্পের উদ্বোধন করবেন।

সফরে থাই রাজকুমারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরের সঙ্গে বৈঠক করবেন।

রাজকুমারী মহাচক্রী সিরিনধরন ৩০ মে চট্টগ্রাম পরিদর্শনে যাবেন এবং সেখানে বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। তিনি এর আগে ২০১০ এবং ২০১১ সালেও বাংলাদেশ সফরে এসেছিলেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ