ঈদের আগে আগামী ১৪ জুনের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করতে শিল্প মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
মঙ্গলবার সকালে ক্রাইসেস ম্যানেজমেন্ট কমিটির বৈঠকে মালিকদের প্রতি তিনি এ আহ্বান জানান।
মুজিবুল হক চুন্নু বলেন, নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ না করার প্রমান পেলে সংশ্লিষ্ট কারখানার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।
গেল কয়েক বছরে দেশের তৈরি পোশাক শিল্প খাতে স্থিতিশীলতা বিরাজ করছে উল্লেখ করে তিনি আরো বলেন, রানা প্লাজা ট্রাজেডির পর বিদেশী ব্যবসায়ীদের ভাবমূর্তি খারাপ হলেও বাংলাদেশ সে সংকট কাটিয়ে উঠতে পেরেছে।
গেল বছরের শৃংখলা অব্যাহত রেখে এবার ঈদুল ফিতরেও পর্যায়ক্রমে কারখানাগুলোকে ছুটি ঘোষণার বিষয়েও দিক নির্দেশনা দেন শ্রম প্রতিমন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: