জাতীয়

ঈদ যাত্রা নিবিঘ্ন হবে, আশা সড়ক-মহাসড়ক বিভাগের সচিবের

 ঈদ যাত্রা নিবিঘ্ন হবে, আশা সড়ক-মহাসড়ক বিভাগের সচিবের
ঈদ যাত্রা নিবিঘ্ন হবে, আশা সড়ক-মহাসড়ক বিভাগের সচিবের

আসছে ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের বাড়ি ফেরা নিরাপদ করতে আগামী ৮ জুনের মধ্যে দেশের সকল সড়ক-মহাসড়ক চলাচলের উপযোগীর নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আর সে নির্দেশনা বাস্তবায়ন করতে ব্যস্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তর।

সড়ক -মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম জানিয়েছেন, এরই মধ্যে প্রায় আশি ভাগ কাজ শেষ হয়েছে— আশা করা হচ্ছে এবার ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট থাকবে না।

ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-আরিচা মহাসড়ক এবং দেশের যে চারটি ফেরি ঘাট রয়েছে প্রায় সবগুলোতেই ঈদের সময়ে ভয়াবহ যানজট সৃষ্টি হয়। এক ঘণ্টার পথ পাড়ি দিতে তিন ঘণ্টা লেগে যায়। মহাসড়কের লেন বৃদ্ধির পাশাপাশি ফেরি ঘাট উন্নত এমনকি ওভারপাস, ফ্লাইওভার নির্মাণ করেও যানজটের ভয়াবহতা কমেনি সঙ্গে সড়ক দুর্ঘটনা তো রয়েছেই।

অতীতের এই পরিস্থিতির পরিবর্তন চায় সড়ক বিভাগ।

সচিব বলেন, এরই মধ্যে ৮০ ভাগ কাজ শেষ পাশাপাশি সড়ক দুর্ঘটনা এড়াতে ফিটনেসবিহীন গাড়ি, ট্রাক এবং অতিরিক্ত যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এ বিষয়ে সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমেও লিখেছেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে তার মন্ত্রণালয়ের নানা উদ্যোগের কথা।

সচিব জানিয়েছেন, এসব উদ্যোগের কারণে এবার সড়ক-মহাসড়ক থাকবে যানজটমুক্ত।

যেসব কাজ এখনও অসামাপ্ত সেসবও নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করা সম্ভব হবে বলে জানান তিনি।

এছাড়া ঈদের দিনগুলোতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ছুটি বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ