দেশের সব নদী বন্দরকে সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সকালে রাজধানীতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেকের বৈঠকে তিনি এ নির্দেশ দেন।
পরে বৈঠক শেষে সংবাদ সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী জানান, উত্তরবঙ্গের সঙ্গে দেশের অন্যান্য এলাকার নৌপরিবহন ব্যবস্থার উন্নয়নে ৫১৩ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক।
এর পাশাপাশি ভেঙে পড়া সড়ক ব্যবস্থার সংস্কার, মধুখালী থেকে মাগুরা পর্যন্ত রেলপথ সম্প্রসারণসহ মোট ১৩টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক।
যার প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে সাড়ে ৯ হাজার কোটি টাকারও বেশি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: