জাতীয়

বিএনপির ইসি পুনর্গঠনের দাবি ‘মামা বাড়ির আবদার’: ওবায়দুল

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

বিএনপির নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনের দাবিকে ‘মামা বাড়ির আবদার’ আখ্যা দিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সকালে রাজধানীর মিরপুরে কয়েকটি গাড়ি মেরামত কারখানায় ঝটিকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, যেখানে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষনার বাকি ৪/৫ মাস, সেখানে সংবিধান পরিবর্তনের কোনো সুযোগ নেই। বিএনপি না আসে নির্বাচন আটকে থাকবে না।

এ সময় ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়ে তিনি বলেন, বন্ধ করে দিতে হবে গাড়ির অবৈধ কারখানা।

এছাড়াও বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, নেতিবাচক রাজনীতির কারণে ক্রমেই সংকুচিত হচ্ছে বিএনপির রাজনীতি।

বিএনপির নির্বাচনে আসবে কি-না সেটি বিএনপির ব্যাপার জানিয়ে ওবায়দুল কাদের বলেন, কারো জন্য আটকে থাকবে না আগামী নির্বাচন।

সম্প্রতি বিদেশি কূটনীতিকদের আওয়ামী লীগের পক্ষ থেকে ব্রিফ বিষয়ে তিনি বলেন, নানা বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করতেই এটি করা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ