মাদক কোথা থেকে আসে-তার উৎস খুঁজে বের করে তা বন্ধ করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুম বার্নিকাট।
বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মাদক ব্যবসায়ীদের বিচারের আওতায় আনা উচিৎ--উল্লেখ করে বার্নিকাট বলেন, বিচার পাওয়ার অধিকার সব অপরাধীর আছে।
এ সময় দেশজুড়ে মাদকবিরোধী অভিযানে হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন এ রাষ্ট্রদূত।
পরে সব আইন-শৃঙ্খলা বাহিনী প্রধানদের নিয়ে রূদ্ধদ্বার বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: