টানা কয়েক দিনের তীব্র গরমের পর রাজধানীতে বৃহস্পতিবার সকালে মুষলধারে বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় চিরচেনা জলাবদ্ধতার সৃষ্টি হয়।
এর ফলে বিপাকে পড়েন কর্মজীবী মানুষ। পথচারীদের চলাচলেও বিঘ্ন ঘটে। জলাবদ্ধতার কারণে গর্তে চলন্ত রিকশা ও প্রাইভেটকার আটকে পড়ে।
ঢাকার আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ঢাকায় ৮১ মিলিলিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিন এ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
এছাড়াও চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগেও বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: